Mother Board : MSI Intel Chipset,
Model : 845
Processor : Intel Pentium 2.4 GHz,
Ram : DDR 256 MB,
Hard Disk : 80 GB
AGP : 64 MB Built in
Sound Card: 2.1 Built in
with Keyboard and Mouse.
Call for Price.
01971-053536
The Complete Solution!!
Friday, May 20, 2011
Thursday, April 28, 2011
ডিজিটাল বাংলাদেশে ইদুরের উপদ্রব!
সারদিনের পর কাজ শেষে বাসায় ফিরে একটু রিলেক্স মুডে বসেছিলাম আমার রুমের ফ্লোরে। বোনদের সাথে কথা বলছিলাম। হঠাৎ আচমকা একটা ইদুর এসে আমার বড় বোনের গায়ের উপর এসে পড়লো। আপা ঝাড়া মেরে ফেলে দিলো ইদুরটাকে অমনি ইদুরটা আমার পায়ে এসে পড়লো এবং লুংগির ভিতর দিয়ে দোঔরাতে চেষ্টা করলো। আমি মুহুর্তেই কিংকর্তব্যবিমূড় হয়ে গেলাম। ইদুরটা আটকে গেলো লুংগির ভিতর। কয়েক মুহুর্ত খামচাখামচির পর ঝেড়ে ফেলে দিলাম ইদুরটাকে। তারপর অনেক ভেবে চিন্তে এই ইদুরের উপদ্রব থেকে বাঁচার উপায় খুজে বের করতে চেষ্টা করলাম। কিন্তু পেলাম না। আর তাই আপনাদের পরামর্শ চাইছি।
Saturday, April 16, 2011
ডেল এলিয়েন ল্যাপটপ
মিশকালো বর্ণের প্রায় মানবাকৃতির প্রাণী এলিয়েন। তাদের চোখ থেকে বেরিয়ে আসে লাল আলোকরশ্মি। এলিয়েনদের পরাস্ত করতে হাজির হয় লারা ক্রাফট এবং কমান্ডো বাহিনী। শুরু হয় গেমার-এলিয়েন যুদ্ধ। কমান্ডো বাহিনীকে পরাজিত করে নিজেদের অপার শক্তি প্রদর্শন করে ভিন গ্রহের এ প্রাণী। এরপর এলিয়েন পরাজিত বাহিনীকে পরিচয় করিয়ে দেয় নতুন এক ল্যাপটপের সঙ্গে। এভাবেই গত মঙ্গলবার হোটেল শেরাটনে অবমুক্ত হয় ডেলের নতুন ল্যাপটপ এলিয়েন ওয়ার। বাংলাদেশের ডেল এলিয়েন ওয়ারের আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে কম্পিউটার সোর্স আয়োজন করে এ ভিন্নধর্মী অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন ইন্টেলের বাংলাদেশপ্রধান জিয়া মঞ্জুর, ডেল বাংলাদেশের একজন প্রতিনিধি, কম্পিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ প্রমুখ। এ ছাড়া ব্লগার এবং গেমপ্রিয়রাও হাজির ছিলেন অনুষ্ঠানে। ডেল এলিয়েন সিরিজের ল্যাপটপ সম্পর্কে আসিফ মাহমুদ বলেন, দেশের গেমারদের জন্য এটি সত্যিই বিস্ময়। কেননা, এতে রয়েছে সর্বশেষ প্রযুক্তির ইন্টেল কোর আই সেভেন টুয়েলভওয়ে মাল্টিপ্রসেসিং প্রসেসর। ১৫ এবং ১৭ ইঞ্চি মনিটরসমৃদ্ধ ল্যাপটপ গেমারদের জন্য নতুন অভিজ্ঞতা হয়ে থাকবে। ৭টি কুলিং ফ্যান ও ১টি ছোট ট্রান্সফরমার থাকায় এটি পাওয়ার সাপল্গাই সিস্টেম সমন্বয় করতে সক্ষম। পাশাপাশি এতে রয়েছে এটিআই রেডিয়ন এইচডি গ্রাফিক্স কার্ড। ফলে শুধু গেম খেলার জন্যই নয়, মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রেও ল্যাপটপটি অনন্য। এতে বিদ্যুৎ ছাড়াই টানা সাড়ে ৬ ঘণ্টা গেম খেলা যাবে। রয়েছে ২৪ ঘণ্টার স্ট্যান্ডবাই ব্যাকআপ সুবিধা।
জিয়া মঞ্জুর বলেন, হাইপারথ্রেড ও টারবো বুস্ট প্রযুক্তিসমৃদ্ধ ইন্টেল কোর আই সেভেন প্রসেসর কম্পিউটারের গতির দুনিয়ায় চমক দেখাতে সক্ষম হয়েছে। আর গেমিং জগতে আলোড়ন তোলা ডেলের এলিয়েন সিরিজের এ ল্যাপটপটিতে ইন্টেল কোর আই সেভেন প্রসেসর সনি্নবেশ করায় স্বাভাবিকভাবেই গেমাররা আরেকটি নতুন দিগন্তের দেখা পাবেন। ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন হাইডেফিনেশন গেম ও চলচ্চিত্র। নতুন প্রসেসরের কার্যক্ষমতা উপভোগের জন্য দেশের গেমাররা এমন একটি ল্যাপটপের অপেক্ষায় ছিলেন এটি বলা যায়। তিনটি ভিন্ন ভিন্ন মডেলে দেশে পাওয়া যাচ্ছে এটি। দাম প্রসঙ্গে কম্পিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ বলেন, প্রতিটি মডেলের দাম সুনির্দিষ্ট করা না হলেও এটি প্রায় ২ লাখ টাকার মধ্যে পাওয়া যাবে।

Friday, April 15, 2011
গিগাবাইট এবছরই নিয়ে আসছে ডুয়াল বুট ট্যাবলেট
কম্পিউটার প্রস্তুতকারক প্রতিষ্ঠান গিগাবাইট এবার বাজারে আনতে যাচ্ছে ডুয়াল বুট ক্ষমতাসম্পন্ন ট্যাবলেট পিসি। এ বছরের অক্টোবরে এরকম দুটি ট্যাবলেট বাজারে ছাড়ার কথা প্রতিষ্ঠানটির।
গিগাবাইট সম্প্রতি প্রকাশ করেছে যে তারা বর্তমানে ১০ ইঞ্চি এবং ৭ ইঞ্চি দুটি ট্যাবলেট নিয়ে কাজ করছে। উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম এর পাশাপাশি, ১০ ইঞ্চি এবং ৭ ইঞ্চি ডিসপ্লে সমৃদ্ধ ট্যাবলেট দুটিতে থাকবে যথাক্রমে অ্যান্ড্রোয়েড ৩.০ হানিকম্ব এবং অ্যান্ড্রোয়েড ২.২ ফ্রয়ো অপারেটিং সিস্টেম।
অর্থাৎ, ব্যবহারকারীরা তাদের ইচ্ছে অনুযায়ী অ্যান্ড্রোয়েড এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবেন। এটা সত্য যে মাইক্রোসফট এখনও পর্যন্ত ট্যাবলেট উপযোগী একটি অপারেটিং সিস্টেম বাজারে আনেনি, কিন্তু তারপরও উইন্ডোজে অভ্যস্ত ব্যবহারকারীরা ট্যাবলেট দুটিতে উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম পেয়ে খুশিই হবেন।
এছাড়া গিগাবাইট ট্যাবলেট দুটিতে ইন্টেল এটম প্রসেসর ব্যবহার করতে যাচ্ছে, তবে ডিভাইস দুটিতে কোন ইউএসবি পোর্ট রাখবে না।

মানুষের হৃদস্পন্দন থেকে চার্জ নেবে আইপড
সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা জানিয়েছেন, মানুষের হৃদস্পদনও শক্তি উৎপাদন করতে পারে এবং সেই শক্তিতে অ্যাপলের তৈরি আইপড চার্জ দেয়া সম্ভব। জানা গছে, মানুষের হৃদস্পন্দন ব্যবহার করে আইপডে চার্জ দেবার জন্য একটি ক্ষুদ্র চিপ বা ন্যানো জেনারেটর তৈরি করেছেন গবেষকরা। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, মানুষের হৃদস্পন্দন বা আঙ্গুলসহ শরীরের সামান্যতম নড়াচড়াতেও শক্তি উৎপন্ন করে। এই শক্তি ন্যানোপ্রযুক্তির চিপে ব্যবহার করা যায়। যেসব চিপে বেশি শক্তি বা ব্যাটারি ব্যবহৃত হয় না, সেসব চিপ এই শক্তিতে চালানো যায়।
সম্প্রতি এই গবেষণার ফল আমেরিকান কেমিক্যাল সোসাইটির ন্যাশনাল মিটিং অ্যান্ড এক্সপোজিশন-এ জানানো হয়েছে।
এদিকে জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি-এর গবেষক ড. জং লিন ওয়াং জানিয়েছেন, ‘শরীরের নড়াচড়া করার পদ্ধতিতে উৎপন্ন শক্তি ব্যবহার করে উদ্ভাবিত চিপ, সহজে স্থানান্তরযোগ্য ইলেকট্রনিক্স যন্ত্রাংশে ব্যবহার করা যাবে।’
সংবাদমাধ্যমটি জানিয়েছে, গবেষকদের উদ্ভাবিত এই ক্ষুদ্র চিপ বা ন্যানো জেনারেটরটি জিংক অক্সাইড ন্যানোওয়্যারের তৈরি। জানা গেছে, এই ন্যানো জেনারেটরের আকার এতোটাই ক্ষুদ্র যে, এটি একটি মানুষের চুলে ৫০০টিও ধরে যেতে পারে। জানা গেছে, এই জেনারেটর ১ মাইক্রো অ্যাম্পিয়ার বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম যা দুটি এএ ব্যাটরির ভোল্টের সমপরিমাণ।
গবেষক ড. ওয়াং আরো জানিয়েছেন, কয়েকটি ন্যানো জেনারেটর ব্যবহার করে যে বিদ্যুৎ উৎপন্ন হবে তা দিয়েই আইপড বা সেলফোন চালানো সম্ভব।

Subscribe to:
Comments (Atom)