কম্পিউটার প্রস্তুতকারক প্রতিষ্ঠান গিগাবাইট এবার বাজারে আনতে যাচ্ছে ডুয়াল বুট ক্ষমতাসম্পন্ন ট্যাবলেট পিসি। এ বছরের অক্টোবরে এরকম দুটি ট্যাবলেট বাজারে ছাড়ার কথা প্রতিষ্ঠানটির।
গিগাবাইট সম্প্রতি প্রকাশ করেছে যে তারা বর্তমানে ১০ ইঞ্চি এবং ৭ ইঞ্চি দুটি ট্যাবলেট নিয়ে কাজ করছে। উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম এর পাশাপাশি, ১০ ইঞ্চি এবং ৭ ইঞ্চি ডিসপ্লে সমৃদ্ধ ট্যাবলেট দুটিতে থাকবে যথাক্রমে অ্যান্ড্রোয়েড ৩.০ হানিকম্ব এবং অ্যান্ড্রোয়েড ২.২ ফ্রয়ো অপারেটিং সিস্টেম।
অর্থাৎ, ব্যবহারকারীরা তাদের ইচ্ছে অনুযায়ী অ্যান্ড্রোয়েড এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবেন। এটা সত্য যে মাইক্রোসফট এখনও পর্যন্ত ট্যাবলেট উপযোগী একটি অপারেটিং সিস্টেম বাজারে আনেনি, কিন্তু তারপরও উইন্ডোজে অভ্যস্ত ব্যবহারকারীরা ট্যাবলেট দুটিতে উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম পেয়ে খুশিই হবেন।
এছাড়া গিগাবাইট ট্যাবলেট দুটিতে ইন্টেল এটম প্রসেসর ব্যবহার করতে যাচ্ছে, তবে ডিভাইস দুটিতে কোন ইউএসবি পোর্ট রাখবে না।
No comments:
Post a Comment