মিশকালো বর্ণের প্রায় মানবাকৃতির প্রাণী এলিয়েন। তাদের চোখ থেকে বেরিয়ে আসে লাল আলোকরশ্মি। এলিয়েনদের পরাস্ত করতে হাজির হয় লারা ক্রাফট এবং কমান্ডো বাহিনী। শুরু হয় গেমার-এলিয়েন যুদ্ধ। কমান্ডো বাহিনীকে পরাজিত করে নিজেদের অপার শক্তি প্রদর্শন করে ভিন গ্রহের এ প্রাণী। এরপর এলিয়েন পরাজিত বাহিনীকে পরিচয় করিয়ে দেয় নতুন এক ল্যাপটপের সঙ্গে। এভাবেই গত মঙ্গলবার হোটেল শেরাটনে অবমুক্ত হয় ডেলের নতুন ল্যাপটপ এলিয়েন ওয়ার। বাংলাদেশের ডেল এলিয়েন ওয়ারের আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে কম্পিউটার সোর্স আয়োজন করে এ ভিন্নধর্মী অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন ইন্টেলের বাংলাদেশপ্রধান জিয়া মঞ্জুর, ডেল বাংলাদেশের একজন প্রতিনিধি, কম্পিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ প্রমুখ। এ ছাড়া ব্লগার এবং গেমপ্রিয়রাও হাজির ছিলেন অনুষ্ঠানে। ডেল এলিয়েন সিরিজের ল্যাপটপ সম্পর্কে আসিফ মাহমুদ বলেন, দেশের গেমারদের জন্য এটি সত্যিই বিস্ময়। কেননা, এতে রয়েছে সর্বশেষ প্রযুক্তির ইন্টেল কোর আই সেভেন টুয়েলভওয়ে মাল্টিপ্রসেসিং প্রসেসর। ১৫ এবং ১৭ ইঞ্চি মনিটরসমৃদ্ধ ল্যাপটপ গেমারদের জন্য নতুন অভিজ্ঞতা হয়ে থাকবে। ৭টি কুলিং ফ্যান ও ১টি ছোট ট্রান্সফরমার থাকায় এটি পাওয়ার সাপল্গাই সিস্টেম সমন্বয় করতে সক্ষম। পাশাপাশি এতে রয়েছে এটিআই রেডিয়ন এইচডি গ্রাফিক্স কার্ড। ফলে শুধু গেম খেলার জন্যই নয়, মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রেও ল্যাপটপটি অনন্য। এতে বিদ্যুৎ ছাড়াই টানা সাড়ে ৬ ঘণ্টা গেম খেলা যাবে। রয়েছে ২৪ ঘণ্টার স্ট্যান্ডবাই ব্যাকআপ সুবিধা।
জিয়া মঞ্জুর বলেন, হাইপারথ্রেড ও টারবো বুস্ট প্রযুক্তিসমৃদ্ধ ইন্টেল কোর আই সেভেন প্রসেসর কম্পিউটারের গতির দুনিয়ায় চমক দেখাতে সক্ষম হয়েছে। আর গেমিং জগতে আলোড়ন তোলা ডেলের এলিয়েন সিরিজের এ ল্যাপটপটিতে ইন্টেল কোর আই সেভেন প্রসেসর সনি্নবেশ করায় স্বাভাবিকভাবেই গেমাররা আরেকটি নতুন দিগন্তের দেখা পাবেন। ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন হাইডেফিনেশন গেম ও চলচ্চিত্র। নতুন প্রসেসরের কার্যক্ষমতা উপভোগের জন্য দেশের গেমাররা এমন একটি ল্যাপটপের অপেক্ষায় ছিলেন এটি বলা যায়। তিনটি ভিন্ন ভিন্ন মডেলে দেশে পাওয়া যাচ্ছে এটি। দাম প্রসঙ্গে কম্পিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ বলেন, প্রতিটি মডেলের দাম সুনির্দিষ্ট করা না হলেও এটি প্রায় ২ লাখ টাকার মধ্যে পাওয়া যাবে।

No comments:
Post a Comment